Friday, April 3, 2026

Bappi lahiri : বিদেশ থেকে ছেলে ফিরেই বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত নেবেন

Date:

Share post:

বাপ্পি লাহিড়ীর একমাত্র পুত্র বাপ্পা লাহিড়ী আমেরিকায় থাকেন । বাবার আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি দেশে ফিরছেন। বুধবার সন্ধ্যার মধ্যেই মুম্বইতে ফেরার কথা তাঁর। ঘরে ফিরেই বাবার শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি । কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। বাপ্পি লাহিড়ী যত শীঘ্র সম্ভব দেশে ফেরার চেষ্টা করছেন । পরিবারের এই ঝড়ের সময় মায়ের কাছে থাকতে চাইছেন ছেলে । বাপ্পা এসেই সিদ্ধান্ত নেবেন বাবার শেষকৃত্যের ব্যাপারে । জানা গিয়েছে বুধবার বিকেলের মধ্যেই হাসপাতাল থেকে বাপি লাহিড়ীর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে । সেখানেই শায়িত রাখা হবে দেহ। শুধু তাই নয় দেশ-বিদেশে বাপি লাহিড়ীর বহু আত্মীয়-পরিজন ছড়িয়ে ছিটিয়ে থাকেন। শিল্পীর মৃত্যুর খবর পেয়ে তারা সকলেই একবার শেষ দেখা দেখতে চান বলে জানিয়েছেন। সকলেই যত দ্রুত সম্ভব মুম্বইতে ফেরার চেষ্টা করছেন । শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে তাঁদের সকলের জন্যই অপেক্ষা করা হবে। তাই প্রয়াত সঙ্গীত পরিচালকের শেষকৃত্য নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কাল সকালেই নেওয়া হবে।

ইতিমধ্যেই বলিউডের বহু তারকা দেখা করতে এসেছেন বাপ্পি লাহিড়ীর বাড়িতে। অভিনেত্রী কাজল মা তনুজাকে সঙ্গে নিয়ে এসেছেন। এসেছেন আরও বহু তারকা।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...