Tuesday, June 23, 2026

ক্লাসরুমে ফিরতে পেরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের

Date:

Share post:

আহা কি আনন্দ! বছর দুই পর ক্লাসরুমে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা (Schools reopen in Bengal for primary, upper-primary students)। ক্লাসরুম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের। চেনা ক্লাসরুম ফিরে পেয়ে ছাত্রীদের উচ্ছ্বাস নজরে পড়ার মতো।

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন ছোটদের স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তারপরই আজ, বুধবার থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সরকারি ও সরকার পোষিত সব বিদ্যালয়ে ক্লাস শুরু হল। প্রায় দু’বছর পর ছাত্র-ছাত্রীরা নিজেদের ক্লাসরুম ফিরে পেল (Schools reopen in Bengal for primary, upper-primary students)। পাড়ায় শিক্ষালয় শুরু হলেও ছোটদের ক্লাসরুমের ভেতর পঠন পাঠন হত না। কিন্তু এবার তা অবশেষে হল।

আরও পড়ুন: IFA: প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ‍্য সরকার, বৈঠক আইএফএতে

দিনহাটা মিশন গার্লস হাইস্কুলে এদিন ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। করোনা-বিধি মেনে স্কুলের মধ্যে ছাত্রীদের প্রবেশ করানো হয়েছে। দিনহাটা মিশন গার্লস হাইস্কুল গেট ও চত্বর বিভিন্ন রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছিল এদিন। এছাড়া ক্লাসরুমে ঢোকার সময় ছাত্রীদের অভিনবভাবে অভ্যর্থনা করা হয়েছে। চন্দনের ফোঁটা, পুষ্প বৃষ্টি ও চকলেট দিয়ে ছাত্রীদের ক্লাসরুমে স্বাগত জানানো হয়েছে। ছাত্রীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানারে লিখেছে “আহা কি আনন্দ ও আমরা আজ ক্লাসরুম ফিরে পেয়ে ভীষণ খুশি”।

এক ছাত্রী বলেন “আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে ছিলাম। আজ সহপাঠীদের ক্লাসরুমে পেয়ে আলাদা অনুভূতি হচ্ছে। এবার প্রত্যেকদিন স্কুলে আসবো”।

স্কুলের এনএসকিউএফ বৃত্তিমূলক বিভাগের শিক্ষক শুভদীপ ভৌমিক বলেন “মাঠে পঠন পাঠন খুব অসুবিধে হতো। ক্লাসরুম মন্দির।  মন্দিরে এতদিন ভগবানের জায়গা ফাঁকা ছিলো। কচি কাঁচারা আবার সেই মন্দিরে ফিরে এসেছে। এবার আরো উজ্জ্বল হয়ে উঠবে শিক্ষার আলয়। প্রার্থনা হবে, ঘণ্টা বাজবে। উফ! কি যে আনন্দ, বিদ্যালয় প্রাণ ফিরে পেলো।” স্কুলের প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম এহেন উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...