Tuesday, June 23, 2026

Bapi Lahiri: কিংবদন্তী শিল্পী বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

Date:

Share post:

বাংলার ছেলে ছিলেন ঠিকই। কিন্তু বাংলার বাইরেও দেশজুড়ে ছিল তাঁর অবদান।বলিউডে একের পর এক হিট গান দিয়েছেন তিনি।বাপি লাহিড়ির আকস্মিক প্রয়াণে ছবি দিয়ে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:Bappi Lahiri: বাপী লাহিড়ীর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


এদিন সকালেই ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘বাপি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সঙ্গীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তাঁর অভাব বোধ করবে। তাঁর মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি। ‘

অন্যদিকে শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ট্যুইট করে এক শোকবার্তায় তিনি লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্যুইট, “কিংবদন্তী সঙ্গীতশিল্পী-সুরকার বাপি লাহিড়ির মৃত্যুতে শোকাহত। তাঁর প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। বহুমুখী প্রতিভা ও প্রাণবন্ত স্বভাবের জন্য বাপিদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি”।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...