Friday, April 3, 2026

ঘরে নিরাপদ অনুভব না করলে হিজাব পরুন, বাইরে দরকার নেই: বিতর্কিত মন্তব্য প্রজ্ঞার

Date:

Share post:

কর্ণাটকের(Karnatak) হিজাব বিতর্ককে(Hijab Controvercy) কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই ইস্যুতেই এবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন ভোপালের বিজেপি সাংসদ(BJP MP) প্রজ্ঞা ঠাকুর(Pragya Thakur)। তাঁর দাবি, ঘরে নিরাপদ অনুভব না করলে মানুষের হিজাব পরা উচিত। বাইরে ‘হিন্দু সমাজে’ হিজাব পরা উচিত নয়।

হিজাব ইস্যুতে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে প্রজ্ঞা ঠাকুর বলেন, “আপনি যদি দেশের স্কুল এবং কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন এবং হিজাব পরা শুরু করেন তাহলে তা মেনে নেওয়া হবে না।” তারা আরও দাবি, “হিজাব হল একটি পর্দা। যারা আপনাকে খারাপ নজরে দেখছেন তাঁদের থেকে আড়াল করার জন্য় পর্দার ব্যবহার প্রয়োজন। কিন্তু এটি নিশ্চিত যে হিন্দুরা তাঁদের খারাপ নজরে দেখেন না কারণ হিন্দুরা মহিলাদের পুজো করেন।” এখানেই না থেমে প্রজ্ঞা আরো যোগ করেন, ‘সনাতন ধর্মে’ যেখানে নারীদের শ্রদ্ধা করা হয় না সেটি একটি শ্মশানের মতো। মুসলিমদের মধ্যে বিয়ের প্রথা উল্লেখ করে তিনি বলেছেন, “কোনও জায়গায় হিজাব পরার দরকার নেই। যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন তাঁদের হিজাব পরতে হবে। বাইরে যেখানে ‘হিন্দু সমাজ’ রয়েছে সেখানে হিজাব পরার প্রয়োজন নেই। বিশেষত সেইসব জায়গায় যেখানে তাঁরা পড়াশোনা করতে যান।”

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...