Thursday, June 25, 2026

High Court: বেনজির! ৩৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

বেনজির রায় হাইকোর্টের। ৩৪ সপ্তাহে গর্ভপাতের (Abortion) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে, বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন, কোনও সমস্যা হলে দায় মায়ের।

ভারতীয় আইন অনুযায়ী, ২৪ সপ্তাহের পর্যন্ত গর্ভপাতে করানো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে উত্তর কলকাতার বাসিন্দা ওই মহিলার গর্ভাবস্থার পর থেকেই শারীরিক সমস্যা ছিল। ভ্রূণের আয়তন বৃদ্ধির পরে তা আরও বাড়তে থাকে। এই পরিস্থিতিতে প্রসূতিকে গর্ভপাতের পরামর্শ দেন চিকিৎসকরা। না হলে, শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা ছিল। এই কারণে হাইকোর্টে আবেদন জানান ওই মহিলা। বুধবার, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি হয়। গর্ভপাতের জন্য নিজেই আবেদন করেছিলেন ওই মহিলা। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী সুতপা সান্যাল। রাজ্য সরকারের পক্ষে ছিলেন আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। বেনজির রায়ে ৩৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দেয় হাইকোর্ট। তবে, গর্ভপাতের সময় কিছু হলে দম্পতি কাউকে দায়ী করতে পারবে না বলে নির্দেশ দেন বিচারপতি।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...