Thursday, June 25, 2026

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দোহাই! বিজেপিকে তোপ মনমোহনের

Date:

Share post:

0পাঞ্জাবে একটি কর্মসূচিতে গিয়ে রাস্তা অবরোধের কারণে প্রধানমন্ত্রীর কনভয় ১৫-২০ মিনিটের জন্য একটি ফ্লাইওভারে আটকে ছিল। ফিরোজপুরের সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। এর জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বিঘ্ন ঘটেছিল বলেও নানা মহল থেকে দাবি করা হয়। এনিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোরও হয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সামনেই পাঞ্জাবে নির্বাচন। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় মনমোহন সিং বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ইস্যুকে হাতিয়ার করে বিজেপি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং বাসিন্দাদের অপমান করেছে। পাঞ্জাবের মানুষ ভালো কাজের জন্য কংগ্রেসকেই চায়। পাঞ্জাবের ভোটারদের মাথায় রাখতে হবে, কৃষকদের সমৃদ্ধি আনতে ও বেকারত্ব দূর করতে পারে একমাত্র কংগ্রেস।’
মনমোহন সিং বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী পদের বিশেষ গুরুত্ব রয়েছে। ইতিহাসকে দোষারোপ করে আপনার (মোদি) পাপ কমানো যাবে না। প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে আমি বেশি কথা না বলে কাজকে প্রাধান্য দিয়েছি। রাজনৈতিক স্বার্থে দেশকে ভাগ করিনি। সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করিনি।’

মনমোহন আরও বলেন, ‘করোনাকালে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে অর্থনীতি ধসে পড়েছে। মুদ্রাস্ফীতি ও বেকারত্বে মানুষ অতিষ্ঠ। ৭ বছর সরকার চালানোর পরেও কেন্দ্রীয় সরকার ভুল স্বীকার করছে না।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...