Thursday, June 25, 2026

ভোটের আগেই কাঁথিতে অস্বস্তিতে শুভেন্দু, ভাই সৌমেন্দুর বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতের

Date:

Share post:

কাঁথি পুরভোটের আগে ফের চরম অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু। আর্থিক অনিয়মের মামলায় সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল কাঁথির এসিজেএম কোর্ট।

জানা গিয়েছে, কাঁথি প্রভাতকুমার কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সৌমেন্দু। সেই সময় কলেজ বিল্ডিং নির্মাণে আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। কাঁথির বাসিন্দা, পেশায় আইনজীবী আবু সোহেল এই বিষয়টিকে নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আবেদনের ভিত্তিতে কাঁথির এসিজেএম কোর্ট আজ, বৃহস্পতিবার থানার আইসিকে এফআইআর করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছে, এফআইআর-এর প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:‘সময় শেষ হয়ে আসছে’ আগেই বুঝেছিলেন বাপ্পি লাহিড়ী?

এখন কাঁথিতেই রয়েছেন শুভেন্দু। সেখানে তিনি পৌরসভা ভোটের প্রচার করেন। শুভেন্দুকে দেখেও এদিন বিক্ষোভ শুরু হয় কাঁথিতে।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...