Friday, April 3, 2026

Local Train: পুরনো ফর্মে ফিরতে চলেছে লোকাল ট্রেন, চলবে আগের নিয়মেই

Date:

Share post:

করোনার (Corona) ধাক্কা সামলে স্বাভাবিক হচ্ছে চারপাশ। কিন্তু গনপরিবহন ব্যবস্থা কি আগের মতো হবে? এই প্রশ্ন ছিল সাধারণ মানুষের মনে। এবার পূর্বরেল (eastern railway) সুখবর শোনাল। রেল সূত্রে খবর আগের ছন্দেই ফিরতে চলেছে লোকাল ট্রেন (Local Train)। স্বাভাবিক টাইম টেবিল মেনেই পরিষেবা দেবে পূর্ব রেল। ধাপে ধাপে পূর্ব রেলের সব শাখায় ট্রেন চলবে আগের নিয়মে।

ঘরে নিরাপদ অনুভব না করলে হিজাব পরুন, বাইরে দরকার নেই: বিতর্কিত মন্তব্য প্রজ্ঞার

এতদিন পর্যন্ত রাজ্যের বিধি নিষেধ মেনে রাত ১০ টার পর লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। শুধুমাত্র রেলকর্মীদের (raiway staff) জন্য ছিল ছাড়। তবে এবার থেকে সাধারণ নিত্যযাত্রীরাও আগের মতই লোকাল ট্রেনের পরিষেবা পাবেন। পূর্ব রেল সূত্রে খবর রাত ১০টার পরিবর্তে এবার থেকে শেষ হাওড়া-ব্যান্ডেল লোকাল (Howrah Bandel local)ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে। শেষ হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন) ছাড়বে রাত ১১.৪০ মিনিটে। ইতিমধ্যে ভারতীয় রেল (Indian railway)পুর্ব রেলকে যে নির্দেশ দিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে লোকাল ট্রেন পরিষেবাকে যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফেরাতে হবে। হাওড়া এবং শিয়ালদহ এই দুই শাখার ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...