Tuesday, April 7, 2026

কবে থেকে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? জানাল মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Secondary Exam Admit Card) বিলির দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Secondary Exam Admit Card) দেওয়া হবে। তাতে কোনও ভুল থাকলে ৪ মার্চের মধ্যে সংশোধনের আবেদন করতে হবে। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। কবে কী পরীক্ষা সে রুটিনও ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৪৫ মিনিটে। চলবে বেলা ৩টে পর্যন্ত। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন, ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯ হাজার ৯৯১টি স্কুলের পড়ুয়া। কোভিড বিধি মেনে যতখানি সম্ভব পরীক্ষাকেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি।

আরও পড়ুন-ফের শিরোনামে বিশ্বভারতী! অবিলম্বে হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের

একনজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষার রুটিন

৭ মার্চ বাংলা। ৮ মার্চ ইংরেজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়।

অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। স্কুলগুলিকে ৪ মার্চের মধ্যে প্র্যাকটিক্যাল নিতে হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে এসে অথবা অনলাইনেও এই পরীক্ষা দিতে পারবে। প্র্যাকটিক্যালের ১২টি বিষয়ের লিঙ্ক প্রকাশ করেছে সংসদ। প্রধান শিক্ষকদের বলা হয়েছে, ১৫ মার্চের পর সংসদে জমা দিতে হবে পড়ুয়াদের নম্বর। এবার নিজের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা।

 

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...