Monday, April 13, 2026

Governor To Chief Minister: এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপালের, টুইটে ছবি পোস্ট

Date:

Share post:

রাজ্য-রাজ্যপালের সংঘাতের মধ্যেই এবার রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banarjee) আসতে অনুরোধ করে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পোস্টও করেন ধনকড়।

বৃহস্পতিবার, সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি পোস্ট করেন রাজ্যপাল। সেখানে শুরুতে লেখেন, “মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মতো সাংবিধানিক শীর্ষস্থানীয়দের মধ্যে গণতন্ত্র রক্ষায় আলোচনা অপরিহার্য এবং সাংবিধানিক শাসনের অবিচ্ছেদ্য অংশ।” পাশাপাশি, তিনি যে সব বিষয় নিয়ে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়েও আলোচনা চান। আগামী সপ্তাহের যেকোনও দিন মুখ্যমন্ত্রীর সুবিধেমতো তাঁকে রাজভবনে আসার জন্য অনুরোধ করেছেন ধনকড়।

 

রাজ্যপালের পরপর রাজ্য বিরোধী টুইট এবং সেটিতে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করায় ক্ষুব্ধ হয়ে মমতা টুইটারে ব্লক করে দেন। কিন্তু তারপরেও এই টুইটের প্রবণতা যায়নি রাজ্যপালের। বিষয়টি নিয়ে এদিন কটাক্ষ করেন তৃণমূল (Tmc) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, সারাদিন ধরেই টুইট করেন ধনকড়। সুতরাং মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার জন্য অনুরোধ করার কী আছে! যা বলার উনি টুইটেই বলতে পারেন।

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...