Saturday, April 4, 2026

Belur Math: ২৩ ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ

Date:

Share post:

দেড়মাস পর করোনার প্রকোপ কাটিয়ে ফের খুলছে বেলুড় মঠ। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিডবিধি মেনে ভক্তদের জন্য মঠ খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার মঠ কর্তৃপক্ষের তরফে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী মঠের তরফে এও জানানো হয়েছে সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। তবে এখনও আরতির জন্য প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রসাদ বিতরণও করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিন পুরসভার মেয়রের নাম ঘোষণা করতে পারেন মমতা

বঙ্গে তৃতীয় ঢেউয়ের প্রকোপ বাড়তেই বন্ধ হয়েছিল বেলুড় মঠের দরজা। দীর্ঘ দেড়মাস বন্ধ থাকার পর ২৩ তারিখ ফের খুলছে মঠ। আগামী ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য নির্ধারিত সময়ের বেশি সময় দেওয়া মঠে প্রবেশের জন্য দেওয়া হবে। ওই দিন প্রসাদ বিতরণও করা হবে। বেলুড় মঠ কর্তৃপক্ষের কড়া নির্দেশ, কোভিডবিধি মেনে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...