Tuesday, June 23, 2026

Bhuban: তিন লক্ষ টাকার চুক্তি, সেলিব্রিটি ভুবন কি আর বিক্রি করবেন কাঁচা বাদাম?

Date:

Share post:

নিতান্ত সাদামাটা বাদাম বিক্রির গান। আর সেটিই স্যোশাল মিডিয়ায় ভাইরাল। বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটি বীরভূমের (Birbhum) দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বাংলার প্রতিটি কোণায় তো বটেই, রাজ্য ছাড়িয়ে দেশ, বা দেশের গণ্ডী ছেড়ে বিদেশেও লোকে জানে ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’-গান। আর সেই কারণেই আর বাদাম বেচতে পারবেন না বলে জানালেন ভুবন বাদ্যকর।

সম্প্রতি তিনি ইলামবাজারের একটি মিউজিক (Music) সংস্থা ‘গোধূলি বেলা’ মিউজিক সংস্থার থেকে তাঁর গানের কপিরাইট বাবদ তিন লক্ষ টাকা পান। এরপরই ইসলাম বাজারের এক অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেন তিনি আর বাদাম বিক্রি করতে ইচ্ছুক নন। বলেন, “আপনারাই আমাকে সেলিব্রিটি বানিয়েছেন। এখন আর বাদাম বিক্রি করতে পারব না।“ তাহলে, কী করবেন ভুবন বাদ্যকর? জানালেন, বিদেশ থেকে তাঁর কাছে অনেক প্রস্তাব আসছে গান গাওয়ার জন্য। সেখানেই গান গাইতে যাবেন। কিন্তু অন্যান্য সব দেশ গেলেও, তাঁর স্ত্রীর অপচ্ছন্দের জন্য কখনও বাংলাদেশে গান গাইতে যাবে না বলে জানান ভুবন।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...