Saturday, March 14, 2026

হিজাব পরার দাবিতে বিক্ষোভ, ৫৮ ছাত্রী বহিষ্কৃত কর্নাটকের স্কুলে

Date:

Share post:

কর্নাটকের(Karnatak) হিজাব ইস্যুতে(Hijab Row) উত্তাল গোটা দেশ। শিক্ষা প্রতিষ্ঠান হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে জায়গায় জায়গায় চলছে আন্দোলন। শুক্রবার কর্নাটকের শিবমোগা জেলায় এই ইস্যুতে আন্দোলনে নেমেছিল ছাত্রীরা। যার জেরে ৫৮ স্কুল পড়ুয়াকে(School Student) সাসপেন্ড করল কর্তৃপক্ষ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সাসপেন্ড হলেও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তাদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, “হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।”

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সাসপেন্ড ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছাত্রীদের পাশাপাশি বিক্ষোভস্থলে যারা উপস্থিত ছিল তাদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগে মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

আরও পড়ুন:বারুইপুরে প্রমোটার খুনে শুরু ব্যাপক ধরপাকড়, এক মহিলা সহ গ্রেফতার ৫

উল্লেখ্য, কর্নাটকে হিজাবের পক্ষে ও বিপক্ষে লাগাতার বিক্ষোভ চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে। হিজাব পরে স্কুলে আসা যাবে না বলে কতৃপক্ষের নির্দেশিকার প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর এক কলেজের ইংরেজি শিক্ষিকা। জানা গেছে, সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পড়ে ক্লাস না নেওয়ার নির্দেশ দেন। এহেন নির্দেশের প্রতিবাদে ইস্তফা দেন ওই শিক্ষিকা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...