Friday, April 3, 2026

India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নেই বিরাট, পন্থ : সূত্র

Date:

Share post:

কলকাতার ক্রিকেট প্রমীদের জন‍্য দুঃস সংবাদ। জানা গিয়েছে রবিবার ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচে দেখা যাবে না বিরাট কোহলি (Virat Kohli)এবং ঋষভ পন্থকে (Rishabh Pant)। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী ভারতীয় দলের জৈব বলয় থেকে বিরাট এবং পন্থকে ১০ দিনের বিরতি দিয়েছে বিসিসিআই। আর এর জেরে বিরাট কোহলির ম্যাজিক বা পন্থের ব‍্যাটিং দেখা থেকে বঞ্চিত থাকবেন দর্শকরা।

সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। রবিবার ম‍্যাচ শুধু নিয়মরক্ষার। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নাকি ছুটি চেয়েছিলেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, “যেহেতু সিরিজ জেতা হয়ে গিয়েছে তাই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। জৈবদুর্গের মধ্যে থাকার চাপ সামলানো এবং সেই সঙ্গে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে বোর্ড।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...