Friday, April 3, 2026

Weather-Bengal : শনিবারও সামান্য নামল পারদ, ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তে বৃষ্টির ভ্রুকুটি

Date:

Share post:

যাই যাই করেও শীত যাচ্ছে না । মাঘ মাস শেষ । সেই অর্থে শীতের মরসুম শেষ। কিন্তু শনিবার সকালে ফের সামান্য নামল তাপমাত্রার পারদ । এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে তাপমাত্রার এই উত্থান-পতন স্বাভাবিক । কারণ পুরোপুরি এই বছরের মতো বিদায় নেওয়ার আগে শীতের রেশটুকু তো থাকবেই । সেই রেশ ধরেই শনিবার ফের একবার শীতের আমেজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে।

 

এদিকে ঝাড়খন্ড – ছত্তিশগড় জুড়ে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরে শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রবিবার দিনও আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবারও বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দুই ২৪ পরগনা বীরভূম, বাঁকুড়া, নদিয়া বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

তবে বৃষ্টি হলেও শীত আর নতুন করে ফিরবে না । এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকালে তাপমাত্রার পারদ সামান্য কমলেও কনকনে শীত ফেরার কোনো পরিবেশ বা পরিস্থিতি এবং সম্ভাবনা কোনটাই নেই । অর্থাৎ গ্রীষ্ম আসার আগে পর্যন্ত বসন্তের মৃদু মনোরম আবহাওয়া উপভোগ করবেন রাজ্যবাসী।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...