Friday, April 3, 2026

Wriddhiman Saha: দল থেকে বাদ হতেই বিস্ফোরক ঋদ্ধি, বললেন দাদি ভরসা দিয়েছিলেন, কিন্তু…

Date:

Share post:

দেশের মাটিতে আসন্ন শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজে দলে জায়গা পাননি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তাঁকে বাদ দেওয়ার ব‍্যাখ‍্যাও দিয়েছেন নির্বাচক প্রধান চেতন শর্মা ( Chetan Sharma)। আর এবার ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় মুখ খুললেন স্বয়ং ঋদ্ধি নিজে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি বললেন, আমাকে শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দলের জন্য ভাবা হচ্ছে না। তা আগেই জানান হয়েছিল। কিন্তু দাদি ( সৌরভ গঙ্গোপাধ্যায়) বলেছিলেন যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না…

এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি বলেন,” হ্যাঁ, চেতন শর্মা জানিয়েছিলেন, আমাকে শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের জন্য ভাবা হচ্ছে না। জানতে চেয়েছিলাম, শুধুই কি শ্রীলঙ্কা সিরিজের জন্য? উনি বলেছিলেন, এখন থেকে আর আমার কথা ভারতীয় দলের জন্য ভাবা হবে না। আমাকে অন্য রকম সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দেন। রাহুল ভাইও (রাহুল দ্রাবিড়) আমাকে দলে না রাখার কথা বলেছিলেন। নতুন উইকেটরক্ষকদের দেখতে চাইছেন নির্বাচকরা। নতুনদের সুযোগ দেওয়ার জন্যই আমাকে রাখা হবে না বলে জানান হয়।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং।  লড়াকু ৬১ রানের পর প্রথম একদশে সুযোগ না পাওয়া নিয়েও মুখ খোলেন বাংলার পাপালি। বললেন ওই ম‍্যাচের পর দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) আমাকে নিজে বলেছিলেন যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না। এই নিয়ে ঋদ্ধি বলেন,” কানপুর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ঘাড়ে ব্যথা নিয়ে ৬১ রান করার পর দাদি নিজে থেকে হোয়াটসঅ্যাপ করে বলেছিল ‘ওয়েল প্লেইড’। সঙ্গে লিখেছিল, ‘যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না।‘ দাদির কথা শুনে খুব স্বাভাবিক ভাবেই মনোবল বেড়ে গিয়েছিল। কিন্তু…।

২০১০ সালের ৯ ফেব্রুয়ারি নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বার ভারতের হয়ে মাঠে নামেন ঋদ্ধিমান সাহা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...