Friday, April 3, 2026

Corona Update: কমছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজারেরও কম নতুন কেস!

Date:

Share post:

দেশ জুড়ে কমছে করোনা (Corona)সংক্রমণ ,কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজারেরও কম নতুন কেস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজ্যের জন্যও সুখবর, প্রায় এক বছর পর আবার পশ্চিমবঙ্গের(West Bengal) দৈনিক করোনা (Corona)আক্রান্তের সংখ্যা ৩০০-র নীচে নামল। এর আগে ২০২১ সালের ১৬ মার্চ রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা হয়েছিল ৩০০। কিন্তু তারপর থেকেই করোনার নতুন ভ্যারিয়েন্টের জেরে নাকাল রাজ্য তথা দেশ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন(Department of Health & Family Welfare, West Bengal) বলছে প্রায় এক বছর পর আবার পশ্চিমবঙ্গের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০০-র নীচে নামল ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার(Saturday)।

 

Sadhan Pande: প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে,ট্যুইটারে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন। বিভিন্ন জেলায় সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে। রিপোর্ট বলছে সংক্রমণ কমেছে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, দুই মেদিনীপুরে। যদিও কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দৈনিক সংক্রমণের সংখ্যাটায় খুব একটা হেরফের হয়নি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা বেড়েছে মালদহে।

রাজ্যের পরিসংখ্যান বলছে শুক্রবার করোনা পজিটিভিটি রেট ছিল ০.৯৮ শতাংশ। শনিবার সেটা অনেকটাই কমে নেমে এসেছে ০.৭৯ শতাংশে। কলকাতায় শনিবারও ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।যার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২০ জন, হাওড়া এবং হুগলিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ১০ এবং ১৫ জন আক্রান্ত হয়েছেন বলেই খবর। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...