Wednesday, June 24, 2026

Sadhan Pande: প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে,ট্যুইটারে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। আজ মুম্বইয়ে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিডনি প্রতিস্থাপন করাতে হয়েছিল বছর দশেক আগে। গত বিধানসভা নির্বাচনের প্রচার পর্বেও এক বার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে কয়েক দিনের মধ্যেই ছাড়া পেয়ে বাড়ি ফেরেন।

আরও পড়ুন:বিক্ষুব্ধরা ভোটে জিতলেও আর দলে ফিরতে পারবেন না স্পষ্ট বললেন সৌগত

গত জুলাই মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখতে হয় ভেন্টিলেশনে। তারপর চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। আজ তাঁর কন্যা জানান, বেশ কয়েকদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আজ সকালে মন্ত্রীর মৃত্যু হয়।

অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী তথা বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বড়তলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্র থেকে টানা ৩ বার জয়ী হন। উত্তর কলকাতার কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে।


তৃণমূল সূত্রের খবর, আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে সাধন পাণ্ডের মৃতদেহ। বিমানবন্দরে উপস্থিত থাকবেন সুজিত বসু এবং শশী পাঁজা। আজ তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। সেখানে আজ তাঁর মরদেহ শায়িত থাকবে। আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত মন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপনের জন্য সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...