Wednesday, June 24, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাধন পান্ডের শেষকৃত্য, নিমতলা মহাশ্মশানে শেষশ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে অভিষেক

Date:

Share post:

সুব্রত মুখোপাধ্যায়ের পর সাধন পান্ডে। আরেক বর্ষীয়ান ও বর্ণময় নেতার প্রয়াণে শোকোস্তব্ধ তৃণমূল কংগ্রেস পরিবার। মন্ত্রী সাধন পান্ডেকে রাজ্য বিধানসভায় শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে মন্ত্রীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অপরাজেয় এই বিধায়কের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। এর আগে গতবছর ৫ নভেম্বর রাজ্যের আরেক বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতেও কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন অভিষেক।

এদিন নিমতলা শ্মশানঘাটে সাধন পান্ডেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধনবাবুর কন্যা শ্রেয়া পান্ডেকে সমবেদনা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রয়াত নেতাকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে অভিষেক লেখেন, “বাংলার রাজনীতির ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাধন পাণ্ডে। যখনই যে কাজের দায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তিনি নিষ্ঠার সাথে তা পালন করেছেন। তাঁর দেহাবসান হলেও, আমাদের হৃদয়ে তাঁর চিরস্থায়ী অধিষ্ঠান। আজ নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর শোকসন্তপ্ত আত্মীয়-পরিজন ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তাঁর আদৰ্শ ও উপদেশ আগামীদিনেও আমাদের পথ দেখাবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

https://www.facebook.com/514874341860035/posts/5405171769496910/?sfnsn=wiwspmo

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...