Monday, March 23, 2026

Sadhan Pande:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অপরাজিত বিধায়কের শেষকৃত্য সম্পন্ন

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হল। নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে বাবাকে চিরতরে বিদায় জানান মেয়ে শ্রেয়া পাণ্ডে। শ্মশানে মন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তাঁকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। সাধন পাণ্ডের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিকমহল।

আরও পড়ুন:Abjijit Banerjee : প্রয়াত বর্ষীয়ান বরেণ্য সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

সোমবার দুপুর ১২টা নাগাদ রাজ্যের বর্ষীয়ান নেতা তথা বিধায়কের মৃতদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান তাঁর সতীর্থরা। শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ। এদিন বিধানসভায় উপস্থিত হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। এছাড়াও হাজির ছিলেন,  হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষরা। সাধন পাণ্ডের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা। বিধানসভা থেকে মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। সেখানেই গান স্যালুটের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। রবিবার গভীর রাতে তাঁর দেহ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। সেখানে প্রয়াত সতীর্থর দেহ আনতে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সাধনের দেহ রাতেই বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার নিজস্ব মর্গ ‘পিস ওয়ার্ল্ডে’। সোমবার সেখান থেকে তাঁর দেহ প্রথমে তাঁর কাঁকুড়গাছি ও পরে তাঁর পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর বিধানসভায় বর্ষীয়ান মন্ত্রীকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

১৯৮৫ সালে বড়তলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার প্রার্থী হন সাধন পাণ্ডে। সেবার জয়লাভের মধ্য দিয়েই পরিষদীয় রাজনীতিতে পা রাখেন। বাকিটা ইতিহাস।কখনও ভোটে পরাজিত হননি ৯ বারের বিধায়ক সাধনবাবু। ১৯৮৫-২০২১ সাল পর্যন্ত একটানা বিধায়ক হওয়ার রেকর্ড রয়েছে তাঁর বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে। প্রথমে কংগ্রেসের টিকিটে জিতেছেন। তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান। ২০০৯ সালে বড়তলা বিধানসভা কেন্দ্রটি অবলুপ্ত হয়ে যায়। ২০১১, ২০১৬ ও ২০২১ সালে মানিকতলা থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হন। ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। এই দফতরটিকে আরও জনমুখী ও জনপ্রিয় হয়ে ওঠে তাঁর হাতধরেই।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...