Saturday, April 4, 2026

যুদ্ধ পরিস্থিতি: ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে দিল্লি থেকে রওনা এয়ার ইন্ডিয়ার

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন এর মধ্যে যুদ্ধ পরিস্থিতি(War Situation) ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এই অবস্থায় ইউক্রেনে(Ukraine) অবস্থিত ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের দেশে ফেরার কথা জানাল ভারতীয় দূতাবাস। জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে তারা যেন ভারতে ফিরে আসেন। পাশাপাশি ইউক্রেনে অবস্থিত ভারতীয়দের(India) ফেরাতে মঙ্গলবার দিল্লি(Delhi) থেকে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

এদিন ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে, ‘ইউক্রেনের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলির অনলাইন ক্লাস কবে শুরু হবে সে সম্পর্কে নিশ্চিত করা অবধি অপেক্ষা না করার পরামর্শ দিচ্ছে পড়ুয়াদের। এই বিষয়ে আগেই জানানো হয়েছে, দূতাবাস ভারতীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রক্রিয়াকে সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিযুক্ত রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা না করে সাময়িকভাবে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ পাশাপাশি কিভের ভারতীয় দূতাবাস আগেই দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে পড়ুয়াদের। মঙ্গলবার একটি বিমান রওনা দিয়েছে, পাশাপাশি ২৪ ও ২৬ ফেব্রুয়ারি আরও দুটি বিমান যাওয়ার কথা রয়েছে ইউক্রেনে। জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য ২৪ ঘণ্টার জন্য বিদেশমন্ত্রকের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...