Saturday, April 4, 2026

জালে শতাধিক তেলিয়া ভোলা, ভাগ্যের চাকা ঘুরল কাকদ্বীপের মৎস্যজীবীর

Date:

Share post:

দীঘার (Digha) পর এবার কাকদ্বীপে (kakdip) মৎস্যজীবীদের জালে ধরা পরল শতাধিক তেলিয়া ভোলা (Telia Bhola) মাছ। সোমবার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) নগেন্দ্র বাজার আড়তে ১১৪ টি তেলিয়া ভোলা মাছ বিক্রি হল প্রায় ৬০ লক্ষেরও বেশি টাকায়। ভাগ্যের চাকা ঘুরল কাকদ্বীপের মৎস্যজীবী তপন গিরির।

১১৪ টি মাছের মধ্যে দুটি মাছের ওজন ৪০ কেজি ও ৩২ কেজি৷ বাকি মাছগুলির ওজন ১০ থেকে ২০ কেজির মধ্যে৷ এদিন কেজি প্রতি তেলিয়া ভোলা (Telia Bhola) মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা। মৎস্যজীবীরা বলেন, এই মাছ মূলত মাঝ সমুদ্রে পাওয়া যায়। এর পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ ও পেট থেকে একটি সুতো পাওয়া যায়। যে সুতো অপারেশনের পর সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এই ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হওয়ার কারণে এই মাছের দাম এত বেশি।

আরও পড়ুন-একমাত্র সন্তানকে চিরতরে হারিয়েছেন,  আত্মঘাতী হতাশাগ্রস্ত দম্পতি

আড়তের কর্মীদের দাবি, এই মাছ বিদেশে রফতানি করা হয়। মূলত জাপান (Japan) ও থাইল্যান্ডে (Thailand) রফতানি করা হয়। এবছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও, জালে উঠছে প্রচুর তেলিয়াভোলা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...