Saturday, April 4, 2026

Richa Ghosh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন রিচা ঘোষ

Date:

Share post:

মঙ্গলবার নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারতীয় (India)  মহিলা ক্রিকেটার রিচা ঘোষ ( Richa Ghosh)। কিউয়িদের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ২৬ বলে ৫২ রান করেন তিনি। আর এই অর্ধশতরান করতেই রেকর্ড গড়েন রিচা। যা মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ১৯২ রান তাড়া করতে নামে ভারতীয় দল। আর রান তাড়া করতে নেমে মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রিচা। চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে নিজের ইনিংস গড়েন। শেষ অবধি ৫২ রানে আউট হন রিচা। তবে রিচার এই দুরন্ত ইনিংস সত্ত্বেও জয়ে মুখ দেখতে ব‍্যর্থ হয় ভারতীয় দল। মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Sandesh Jhingan: ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন এটিকে মোহনবাগান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...