Saturday, April 4, 2026

ব্যাঙ্ক-রেলের বেসরকারিকরণে চাকরি হারাবেন ৫ লক্ষ মানুষ, কেন্দ্রের বিরুদ্ধে সরব বরুণ

Date:

Share post:

খাতায় কলমে তিনি বিজেপি সাংসদ(BJP MP) হলেও মোদি সরকারের(Modi Govt) নীতিতে অসন্তুষ্ট বরুণ গান্ধীকে(Barun Gandhi) বারবার বেসুরো হতে দেখা গিয়েছে। সেই ধারা অব্যাহত রেখে এদিন ফের কেন্দ্রের বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন মানেকা পুত্র বরুণ। রীতিমত আশঙ্কা প্রকাশ করে এদিন টুইট করে বরুণ লিখলেন, ব্যাঙ্ক ও রেলে বেসরকারিকরণের জেরে ৫ লক্ষ মানুষ তাদের চাকরি হারাবেন। স্বাভাবিকভাবেই বরুণের এহেন টুইটে চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এক টুইটে বিজেপি সাংসদ বরুণ গান্ধী লেখেন, “কেবল ব্যাংক ও রেলের বেসরকারিকরণ হলে ৫ লক্ষ কর্মচারী বেকার হয়ে যাবেন। লক্ষ লক্ষ চাকরি নষ্ট হলে লক্ষ লক্ষ পরিবারের আশা, স্বপ্ন শেষ হয়ে যায়। সামাজিক স্তরে আর্থিক বৈষম্য তৈরি করে জনদরদি সরকার কখনওই পুঁজিবাদের পৃষ্ঠপোষকতা করতে পারে না।” উত্তরপ্রদেশে ভোটের মুখে খোদ বিজেপি সাংসদের এমন মোদি সমালোচনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে যোগী সরকার।

 

আরও পড়ুন:Anis Case: আনিস মৃত্যুর নিরপেক্ষ তদন্তের স্বার্থে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব সিটের

অবশ্য সরকারের বিরুদ্ধে বরুণের তোপ এই প্রথমবার নয়। এর আগেও কৃষি আইন প্রত্যাহারের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠিতে বরুণ লিখেছিলেন, ‘আগেই যদি এই সিদ্ধান্ত নিতেন, তবে এতগুলো নিরীহ প্রাণ যেত না।’ লখিমপুরের আন্দোলনকারী কৃষকদের মর্মান্তিক মৃত্যু নিয়েও সরব হয়েছিলেন তিনি। সেই সময় বিজেপি সাসংদ টুইট করেছিলেন, ‘লখিমপুর খেরিকে হিন্দু বনাম শিখ যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...