Wednesday, March 18, 2026

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিদেশ ভিত্তিক ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’-র ডিজিটাল মিডিয়া সংস্থা নিষিদ্ধ করল

Date:

Share post:

অনন্ত গুছাইত, নয়াদিল্লি :
আবারও গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে এবং গত বছর জারি করা নতুন তথ্য প্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতার আধারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিদেশ ভিত্তিক ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’-এর ডিজিটাল মিডিয়া সংস্থা নিষিদ্ধ করেছে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিবৃতিতে একথা জানিয়ে বলা হয়েছে, নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের সাথে যুক্ত এবং চলমান বিধানসভা নির্বাচনের সময় জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছিল ওই ডিজিটাল মিডিয়া সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, “বিদেশ ভিত্তিক ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’-র অ্যাপ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর অধীনে বেআইনি ঘোষণা করা শিখস ফর জাস্টিস (এসএফজে) এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’র। মন্ত্রক বলেছে, “গোয়েন্দা রিপোর্টে জানা গেছে যে চ্যানেলটি রাজ্য বিধানসভা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য অনলাইন মিডিয়া ব্যবহার করার চেষ্টা করেছে। মন্ত্রক ১৮ ফেব্রুয়ারি তথ্য ও প্রযুক্তি নিয়মের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে ‘পাঞ্জাব পলিটিক্স টিভি’ ডিজিটাল মিডিয়া সংস্থাকে নিষিদ্ধ করেছে ।বিবৃতিতে বলা হয়েছে, “নিষিদ্ধ করা অ্যাপ, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিষয়বস্তুতে সাম্প্রদায়িক বৈষম্য এবং বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়ার সম্ভাবনা ছিল; এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। এটাও লক্ষ্য করা গেছে যে নির্বাচনের সময় আকর্ষণ লাভের জন্য নতুন অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালু করেছিল।”

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...