Wednesday, April 8, 2026

দলে ফিরলেন জাদেজা, বললেন দারুণ লাগছে

Date:

Share post:

চোট সারিয়ে ফের জাতীয় দলে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দীর্ঘদিন পর দলে ফিরতে পেরে খুশি বাঁ হাতি স্পিনার অলরাউন্ডারও। চোটর কারণে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি। সেই সময় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব চলছিল জাদেজার। তবে এখন তিনি পুরোপুরি ফিট। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ফের টিম ইন্ডিয়ার নীল জার্সিতে ২২ গজে দেখা যাবে তাঁকে।

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জাদেজার (Ravindra Jadeja) বক্তব্য, ‘‘ভারতীয় দলে ফিরতে পেরে দারুণ লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ এবং টেস্ট সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘দু’মাস পর ফের দেশের হয়ে খেলবো, এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি।’’

আরও পড়ুন: Cm On Anis: ছাত্র-মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার ২ পুলিশ-কর্মী, অযথা বিক্ষোভে দুর্ভোগ বাড়ছে: মুখ্যমন্ত্রী

৩৩ বছর বয়সী জাদেজা আরও বলেছেন, ‘‘আমার রিহ্যাব পর্ব খুব ভালভাবে কেটেছে। এনসিএ-তে নিজের ফিটনেসের ওপরে বাড়তি জোর দিয়েছিলাম। তাছাড়া ওখানকার নেটে নিয়মিত ব্যাটিং এবং বোলিং দুটোই করেছি। টিম ইন্ডিয়ার নেটেও প্রথম দিনটা খুব ভাল কাটলো। সব মিলিয়ে নিজের সেরা ছন্দেই রয়েছি। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।’’

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...