Saturday, March 14, 2026

Cm On Anis: ছাত্র-মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার ২ পুলিশ-কর্মী, অযথা বিক্ষোভে দুর্ভোগ বাড়ছে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আনিস-মৃত্যুর তদন্তে বার দুয়েক মৃতের পরিবারের সঙ্গেও দেখা করেছেন সিট-সদস্যেরা: মুখ্যমন্ত্রী

আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। একই সঙ্গে আনিসের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের নামে সাধারণ মানুষের দুর্ভোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বার দুয়েক মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিট (SIT)-সদস্যেরা। কিন্তু পরিবারের তরফ থেকে ফের ময়নাতদন্তে সম্মতি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “সরকার এ বিষয়ে খুব কড়া। অভিযোগ যদি সত্যি হয়, আইন আইনের পথে চলবে”।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবারই আনিস-মৃত্যুর তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই দুই পুলিশ কর্মী গ্রেফতার। কিন্তু এই বিষয়ে কোনও কোনও রাজনৈতিক দল অযথা বিক্ষোভ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বাম আমলের নাম না করে তিনি বলেন, নন্দীগ্রাম থেকে সিঙ্গুর- কজন গ্রেফতার হয়েছে। বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে। কিন্তু কোনও তদন্তই শেষ হয়নি। পুলিশের বিরুদ্ধে কথা বলে, তাদের মনোবল ভেঙে দাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে বলব নিরপক্ষ পদক্ষেপ করতে। কিন্তু এভাবে আন্দোলনের জেরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। মঙ্গলবারের বিক্ষোভের জেরে অনেকে সঠিক সময় বিমানবন্দরে পৌঁছতে পারেননি বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, সরকারকে দুর্বল ভাববেন না।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...