Monday, March 16, 2026

Anis Case: আনিস মৃত্যুকাণ্ডে আজই ভবানীভবনে আমতা থানার ওসিকে তলব

Date:

Share post:

আনিসের রহস্য মৃত্যু উন্মোচনে কঠোর সিট। আজ, বৃহস্পতিবার আমতা থানার ওসি দেব্রব্রত চক্রবর্তীকে তলব করা হল ভবানীভবনে। আজই ভবানীভবনে হাজিরা দেবেন তিনি।

আরও পড়ুন:আনিস ছিলেন তৃণমূল সমর্থক! প্রমাণ দিলেন দেবাংশু ভট্টাচার্য

ছাত্রনেতা আনিসের মৃত্যু রহস্যের কিনারা করতে জোরদার তদন্তে নেমেছে সিট। তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে নয়া তথ্য। পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর নির্দেশমত আনিস মৃত্যু রহস্যের নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট ১৫দিনের মধ্যে পেশ করা হবে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। দফায় দফায় তাদের জেরা করা হয়। তাতেই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভবানীভবনে তলব করা হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে।

এদিকে আনিস কাণ্ডে বুধবার গ্রেফতার হওয়া ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হয়।গ্রেফতার হওয়া দুজনই কী সেই রাতে আনিসের বাড়িতে গেছিল?এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আনিসের মৃত্যুর রহস্য উন্মোচনে তৎপর সিট। আনিসের পরিবার সহযোগিতা না করলেও পুলিশের সূত্র ধরেই তদন্তের জাল গোটাচ্ছেন সিটের বিশেষ প্রতিনিধি দল।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...