Friday, April 3, 2026

Crocodile: মাছ ধরার জালে ওটা কী! ভয়ে হাড় হিম মৎস্যজীবীর

Date:

Share post:

নন্দীগ্রামে ভারী জাল টানতে গিয়ে বেশ খুশি ছিলেন মৎস্যজীবী। ভেবেছিলেন বড় মাছ ধরা পড়েছে। কিন্তু জাল তুলতেই চক্ষু চড়কগাছ। মাছের বদলে মৎস্যজীবীর জালে ধরা পড়ল কুমির (Crocodile)। মূর্তিমান বিপত্তিকে দেখতে ভিড় জমান অনেকে। খবর যায় বনদফতরে। তারা কুমিরটিকে উদ্ধার করে।

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নদীতে জাল ফেলেন নন্দীগ্রামের (Nadigram) সোনাচূড়ার বাসিন্দা বিশ্বদীপ ধীবর। তবে জাল নদী থেকে পাড়ে টেনে তোলার পরই মৎস্যজীবীর (Fisherman) চক্ষু ছানাবড়া। দেখেন জালে ধরা পড়েছে একটি কুমির।

আরও পড়ুন:টাইপের বিভ্রাটে দুপুর হয়েছে রাত, বুঝে নেওয়া যেত: রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর

বিশ্বদীপ জানান, প্রথমে কিছুটা আতঙ্কিতই হয়ে পড়েন তিনি। কুমিরটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। তিনি তড়িঘড়ি বাড়ির সামনে নিয়ে যান কুমিরটিকে। খবর যায় বনদফতরে। বনকর্মীরা পৌঁছন ঘটনাস্থলে। কুমিরটিকে উদ্ধার করা হয়।

বনকর্মী বলেন, হুগলি নদীতে কুমির থাকে না। কীভাবে তা মৎস্যজীবীর জালে ধরা পড়ল, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শারীরিক পরীক্ষার পরে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...