Tuesday, June 23, 2026

Nabanna: লক্ষ্য শিল্পায়ন: চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে ইমামি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বারবার রাজ্যে শিল্পস্থাপনের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ২০-২১ এপ্রিল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হবে রাজ্যে। তার আগেই তৎপর মুখ্যমন্ত্রী। বুধবার, শিল্পপতিদের সঙ্গে নবান্নে (Nabanna) বৈঠকের পরে বৃহস্পতিবার, ইমামি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করলেন মমতা। সূত্রের খবর, চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয় তাঁদের।

এদিন, দুপুরে নবান্নে যান ইমামি গোষ্ঠীর আর এস গোয়েঙ্কা (R S Goyenka)-সহ দুই কর্ণধার। সঙ্গে ছিলেন আমরি গ্রুপের (Amri Group) সিইও রূপক বড়ুয়া। সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁদের আলোচনা হয়। প্রথমে ইমামি গোষ্ঠীর কর্তারা যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তারপর ইন্ডোর স্টেডিয়াম থেকে ফেরার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বহু সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। শুধু হয়েছে স্বাস্থ্যসাথীর মতো জনমুখী প্রকল্প।

আরও পড়ুন:টাইপের বিভ্রাটে দুপুর হয়েছে রাত, বুঝে নেওয়া যেত: রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর

বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের আগেই রাজ্যের বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। বুধবারই জানিয়েছেন বেশ কিছু প্রকল্প রয়েছে পাইপ লাইনে। এই পরিস্থিতি এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...