Tuesday, June 23, 2026

ধর্ষণের দায়ে গ্রেফতার সোহেল -পুত্র

Date:

Share post:

এক তরুণীকে ধর্ষণ করে সেই ঘটনা ভিডিওতে তুলে তাকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে  সোহেল-পুত্র মুশফিকুর রহমানকে।

রবিবার সোহেল পুত্র মুশফিকুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশের ঢাকার ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তাকে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে অভিযুক্তকে দু’দিনের হেফাজতে নিয়েছে পুলিস। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজি সাহান হক জানিয়েছেন, ধৃতকে জেরা করে একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। আপত্তিকর ভিডিও তোলার তথ্য-প্রমাণও মিলেছে। এমনকী অভিযুক্ত অনেক দোষও স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২০১৮ সালে নির্যাতিতার সঙ্গে মুশফিকুর রহমানের পরিচয় হয়। তখন বোনের বাড়িতে থাকতেন মুশফিকুর। প্রথমে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তাদের কথা হত। ক্রমে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। ২০১৯ সালে একদিন বোন না থাকার সুযোগে বোনের বাড়িতে ওই তরুণীকে ডাকেন অভিযুক্ত। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। অভিযোগ, মোবাইলে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে রাখে মুশফিকুর। এরপর ২০২২-এর ৯ জানুয়ারি আবারও একটি হোটেলে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন অভিযুক্ত।


 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...