Tuesday, June 23, 2026

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২৭০২ পয়েন্ট পড়ল সেনসেক্স

Date:

Share post:

আশঙ্কা ছিলই, এবার ইউক্রেনের(Ukraine) বিরুদ্ধে রাশিয়া(Russia) যুদ্ধ ঘোষণা করতে বড়সড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। সকালে বাজার খুলতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। প্রায় ৬০০ পয়েন্ট পড়ে যায় নিফটিও। সব মিলিয়ে বিপুল লোকসানের মুখে বিনিয়োগকারীরা। দিনের শেষে সেনসেক্স নামলো ২৭০২ পয়েন্ট।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২৭০২.১৫ পয়েন্ট বা -৪.৭২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৪,৫২৯.৯১। এনএসই নিফটি (NSE Nifty) -৮১৫.৩০ পয়েন্ট বা -৪.৭৭ শতাংশ নেমে হয়েছে ১৭,২৪৭.৯৫।

আরও পড়ুন:Asansol Minor Missing Case: ৫০ বছরের ব্যক্তির বাইকে চড়ে ফেরার বছর ১৫ এর কিশোরী !

ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে নিফটি ৫০ সমস্ত শেয়ার এদিন নিম্নমুখী লেনদেন করে। পরিস্থিতি যা তাতে আগামী দিনেও যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়বে শেয়ারবাজারে। ফলে এখনই বাজারে কোন রকম বিনিয়োগের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...