Saturday, February 21, 2026

Darjeeling: পর্যটকদের জন্য সুখবর! দার্জিলিঙের টয় ট্রেনে এবার ভিস্তাডোম কোচ

Date:

Share post:

করোনা (Corona) কাটিয়ে আবারও ভ্রমনপিপাসু বাঙালি মন এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করেছে। আসন্ন গরমের কথা মাথায় রেখে, এখন থেকেই বাঙালির প্রিয় গন্তব্য দার্জিলিং (Darjeeling) সেজে উঠতে চলেছে। টিকিট বুক করার আগেই পর্যটকদের জন্য এল দারুণ খুশির খবর। এবার দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের (Darjeeling-Himalayan Railway)টয় ট্রেনে (Toy Train)সমস্ত কোচকেই (Coach) করা হচ্ছে ভিস্তাডোম (Vistadome)।

বাঙালি সাধের কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha) দেখতে দেখতে নস্টালজিক হবে না, কিংবা পাহাড়ে(Hill Station) গিয়ে টয় ট্রেনে চড়বে না এটা কল্পনা করা প্রায় অসম্ভব। সেই কথা মাথায় রেখে এবার নতুন সাজে সেজে উঠতে চলেছে দার্জিলিঙের জনপ্রিয় টয় ট্রেন। সূত্রের খবর আগামী ১ মার্চ থেকে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে দার্জিলিং(Darjeeling) রুটের টয় ট্রেনের তিনটি কোচই হবে ভিস্তাডোম কোচ। পাশাপশি ঘুম (Ghum)স্টেশন থেকে থেকে দার্জিলিং স্টেশনে চলাচলকারী বিভিন্ন জয় রাইডের সমস্ত কোচও হচ্ছে ভিস্তাডোম । সাধের টয় ট্রেন সফর এবার থেকে আরও আরামদায়ক, সাথে মন ভালো করা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য ।

কী এই ভিস্তাডোম কোচ(Vistadome Coach)?

ভিস্তাডোম কোচ আসলে শীতাতপ নিয়ন্ত্রিত(AC) এক বিশেষ ধরণের সুসজ্জিত কামরা। যেটির মধ্যে থাকে রিভলভিং চেয়ার, মাথার ওপর খোলা আকাশ। জানালা দিয়ে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করার সুন্দর ব্যবস্থা। প্রায় ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পারা যায় রিভলভিং চেয়ারে(Revolving Chair) বসেই।

Kolkata Metro: সংকটে কলকাতা মেট্রো, বসে যাচ্ছে এসি রেক! ফিরতে পারে নন- এসি মেট্রো?

ভিস্তাডোম কোচে (Vistadome coach) সফর করার কত খরচ?

মার্চের প্রথম দিন থেকে চালু হতে চলেছে এই কোচ, তাই স্বভাবতই জোর কদমে চলছে প্রস্তুতি। সূত্র বলছে শিলিগুড়ি কারশেডে ভিস্তাডোম কোচ তৈরির কাজ চলছে। এবার আগের থেকে ভাড়া অনেকটাই কমিয়ে দেওয়া হল। আগে সর্বোচ্চ ভাড়া ছিল ১৭২০ টাকা। আগামি ১ মার্চ থেকে ভাড় হতে চলেছে ১৫০০ টাকা। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করে নিউ জলপাইগুড়ির এডিআরএম (ADRM)সঞ্জয় চিলওয়ারওয়ার রেলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

 

spot_img

Related articles

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...