Wednesday, June 24, 2026

EastBengal: ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো অনুষ্ঠান, লাল-হলুদে উপস্থিত বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal) জমকালো অনুষ্ঠান। দুই দেশের মেলবন্ধন। এপার বাংলা ওনার বাংলার মেলবন্ধন। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে হয়ে গেল বর্ণাঢ্য সংবর্ধনা সভা। লাল-হলুদের এই অনুষ্ঠানে বৃহস্পতিবার এসেছিলেন বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর ও তাঁর স্ত্রী সাবরিন তানভীর। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও। এই অনুষ্ঠানে আজীবন সদস্যপদ দিয়ে সোবহান তানভীরকে সম্মানিত করা হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত।

ইস্টবেঙ্গল ক্লাবে এসে সোবহান তানভীর বলেন,” ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের ক্লাব বলেই সবসময় ভেবেছি। তাই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন আমন্ত্রণ আসে তখন আর ‘না’ বলিনি। আর আজকের এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছেন, আমরাও চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারন মানুষ আগামী ভবিষ্যতে আরো কাছাকাছি আসতে পারে। আমরা আন্তরিক ভাবে এই কাজে সচেষ্ট হব।”

এই অনুষ্ঠান নিয়ে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেন,” আজ সেই হৃদয়ের টানেই দুই বাংলার আবার এক সঙ্গে চলা প্রয়োজন। সোবহান ভাই এবং ইস্টবেঙ্গল ক্লাব মিলিত ভাবে দুই বাংলার সমন্বয়ের কাজ করতে পারে।”

এদিকে সবশেষে সোবহান তানভীরকে জিজ্ঞেস করা হয় যে তিনি ভবিষ্যতে ইস্টবেঙ্গলের সঙ্গে চলতে চান কি না, উত্তরে সরাসরি তেমন কিছু না বললেও ইতিবাচক একটি দিক কিন্তু দিয়ে যান তিনি। তেমন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,” এখনই কিছু বলা যাচ্ছে না। তবে হলে অবশ্যই ভালো হয়। পুরো ব্যাপারটাই আলোচনা সাপেক্ষ।”

আরও পড়ুন:Icc: কোভিডের কথা মাথায় রেখে মহিলা বিশ্বকাপে বড় সিদ্ধান্ত নিল আইসিসি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...