Friday, April 3, 2026

Ukraine Russia: ইউক্রেনে আটকে বঙ্গসন্তানরা,উদ্বেগে ঘুম উড়েছে পরিবারের

Date:

Share post:

ইউক্রেনে এখন যুদ্ধের দামামা। মুহুর্মুহু বোমাবর্ষণ, তীব্র বোমাবর্ষণ। ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতিতে ঘুম উড়েছে ইউক্রেনে আটকে থাকা বঙ্গের পড়ুয়াদের। ছেলের ঘরে ফেরার প্রহর গুণছে বসিরহাটের অর্পণ মণ্ডলের পরিবার। সারাক্ষণ টিভির দিকে তাকিয়ে রয়েছেন তাঁর আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলে। কারণ তাঁদের একমাত্র ছেলে(২২) ইউক্রেনে রয়েছে।

আরও পড়ুন: Ukraine Russia:’বাড়িতেই থাকুন,’ নাগরিকদের জন্য বার্তা দিল ভারতীয় দূতাবাস

অর্পণ মণ্ডল।বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক রামপদ মণ্ডল ও চন্দনা মণ্ডলের একমাত্র সন্তান। ২০১৯ সালে ইউক্রেনে গিয়েছে এমবিবিএস পড়তে। এখন তিনি ইউক্রেনের দিনাপ্রো পেট্রোভ্যাকক্স শহরে রয়েছেন। সেই শহরের দিনাপ্রো পেট্রোভ্যাদক্স মেডিক্যাল ইনস্টিটিউটে পড়েন।

এছাড়াও রয়েছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা স্বাগতা সাধুখাঁ। কিয়েভে এমবিবিএসের তৃতীয় বর্ষের পড়ুয়া স্বাগতা। আরেক ভারতীয় কীর্তিসোম চৌধুরী আদতে পাঞ্জাবের বাসিন্দা হলেও তাঁর মায়ের বাড়ি হলদিয়ায়।বৃহস্পতিবার সকাল থেকে রাশিয়া যখন ইউক্রেনের উপর একের পর এক হামলা চালাচ্ছে।সেই থেকেই ঘুম কেড়েছে ভয়ানক শব্দের আওয়াজে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় বেশ কিছু পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরতে সফল হয়েছেন। কিন্তু রাশিয়ার হামলার পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেখানে গিয়ে কাউকে না নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে। যার জেরে আটকে গিয়েছেন অর্পণ,স্বাগতা,কীর্তিরা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...