Saturday, April 4, 2026

Kili Paul: তানজানিয়ার কিলিকে বিশেষ সম্মান ভারতীয় হাইকমিশনের

Date:

Share post:

ইন্সটাগ্রামে এখন অনেকেই চেনেন তানজানিয়ার যুবক কিলি পলকে (Kili Paul)। কারণ, তিনি বলিউডের সব ধরনের গানে নিখুঁত লিপ দেন। সঙ্গে থাকেন তাঁর বোন নিমা পলও (Nima Paul)। দুই ভাইবোনের ইন্সটা অ্যাকাউন্ট ফলো করেন সেলেবরাও। এবার কিলি-র এই প্রতিভাকে সম্মান জানাল তানজানিয়ার ভারতীয় হাইকমিশন। নিজের প্রোফাইলে সেই ছবি পোস্ট করে কিলি লেখেন, দারুণ অনুভূতি।

বেশ কিছুদিন ধরেই বলিউডের গানে লিপ দিয়ে রিল করেন তানজানীয় কনটেন্ট রাইটার কিলি পল। অনেক সময় তাঁর সঙ্গে থাকেন বোন নিমা। শুধু লিপ দেওয়া নয়, তাঁদের অভিব্যক্তি মন ছুঁয়ে যায় নেটিজেনদের। কিছুদিন আগে লতা মঙ্গেশকরের মৃত্যুর পরে শ্রদ্ধা জানিয়ে রিল পোস্ট করেন কিলি। এমনকী, তাঁর রিলের তালিকায় বাদ পড়েনি ভুবন বাদ্যকারের “কাঁচা বাদাম”। এবার সেই কাজের জন্যই সম্মানিত হলেন কিলি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...