Saturday, April 4, 2026

ফের ট্রফি জিতলেন রাফায়েল নাদাল

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে মরশুম শুরু করেছিলেন। এবার মেক্সিকোয় আয়োজিত আকাপুলকো এটিপি ৫০০ টুর্নামেন্টও জিতে নিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। রবিবার ফাইনালে তিনি ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী ক্যামেরন নরিকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থবার এই ট্রফির দখল নিলেন। মাত্র এক ঘণ্টা ৫৪ মিনিটে ৬-৪, ৬-৪ ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে নেন নাদাল।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চেলসির দায়িত্ব ছাড়লেন অ্যাব্রামোভিচ

৩৫ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা গত বছর চোটের কারণে প্রায় ছ’মাস কোর্টের বাইরে ছিলেন। কিন্তু চোট সারিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার পর থেকে দারুণ ফর্মে রয়েছেন। পরিসংখ্যান বলছে, এ নিয়ে টানা ১৫টি ম্যাচ জিতলেন নাদাল (Rafael Nadal)। কেরিয়ারের ৯১তম খেতবা জয়ের পর উচ্ছ্বসিত নাদালের বক্তব্য, ‘‘প্রচণ্ড গরম এবং আদ্রতার মধ্যে খেলতে হয়েছে। তবে নিজের খেলার আমি খুশি। এখানে খেলতে আমি বরাবরই পছন্দ করি। চার নম্বর ট্রফিটা জিতে দারুণ লাগছে।’’ একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে নাদাল বলেন, ‘‘ক্যামেরনও ভাল খেলেছে। ম্যাচে বেশ কয়েকবার ও আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...