Saturday, June 13, 2026

আনিসকাণ্ডে নয়া মোড়! ক্ষমা চাইলেন আনিসের দাদাকে ফোনে হুমকি দেওয়া ব্যক্তি

Date:

Share post:

আনিসকাণ্ডে নয়া মোড়। আনিস মৃত্যুর ঘটনায় হুমকি-ফোন রহস্যে এবার বেরিয়ে এলো নয়া তথ্য। সরাসরি ফোন করে ক্ষমা চাইলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা ও দাদাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সেই অভিযুক্ত ব্যক্তি।

আনিসের দাদা সাবির খানকে ফোন করে ক্ষমা চাওয়ার এই অডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে অপরদিক থেকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘দাদা আপনাকে ২৩ ফেব্রুয়ারি রাতে যে ফোনটি করা হয়েছিল, সেটা আমিই করেছিলাম। আমি বাংলাদেশের লোক। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।’’ এর পর নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এমনকি তাঁকে নিজের ‘ছোট ভাই’ ভেবে ক্ষমাও করে দিতে বলেন। পাশাপাশি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনুরোধ করেন, যাতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়। এই অডিয়ো ক্লিপের সত্যতা অবশ্য যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে সাবির ওই ব্যক্তিকে স্পষ্ট বার্তা দেন, তাঁর আর কিছু করার নেই। তিনি পুলিসকে ইতিমধ্যেই নম্বরটি দিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আনিসের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল, ‘সিবিআই তদন্তের দাবি তুলে না নিলে পরিবারের সকলকে শেষ করে দেওয়া হবে।’ পুরো বিষয়টি জানিয়ে সাবির বলেন, যখন এই ফোনটি আসে, তখন তিনি পুলিশ স্টেশনেই বসেছিলেন। ফোন আসার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে বিষয়টি জানান। নম্বরটি কোথাকার, এর পিছনে কী রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- “তাজ্যপুত্র” মন্তব্যে এবার শুভেন্দুকে আইনি নোটিশ কুণালের

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...