Friday, June 12, 2026

বিজেপির কর্মনাশা বনধের সর্বাত্মক বিরোধীতায় তৃণমূল

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বনধকে সমর্থন করেন না। তাঁর কথায়, কোনও বিষয়ের বিরোধীতা বা আন্দোলন অন্য ভাবে করা সম্ভব। কিন্তু তার জন্য উন্নতি থমকে দিয়ে কাজ বন্ধ করাটা অর্থহীন। তাতে রাজ্য পিছিয়ে পড়বে। সুতরাং তিনি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের চেহারা বদলেছে। বাম জমানার বনধ সংস্কৃতি বদলে এখন কাজের দিন অনেক বেশি। এই পরিস্থিতিতে অযথা একটা ইস্যু তুলে রাজ্যে বনধের পথে হাঁটতে চাইছে বিজেপি। তবে বিজেপির ডাকা বনধের সর্বাত্মক বিরোধীতা করা হবে বলে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

বন্‌ধের বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক অবস্থান জানিয়ে রবিবার সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ঠান্ডা ঘরে বসে বিজেপি-র ডাকা বন্‌ধের আমরা বিরোধিতা করছি। আগামী কাল সব কিছু সচল থাকবে। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে, এমন কোনও কিছুকে সমর্থন করি না আমরা। মানুষকে বিপদে ফেলে অর্থনীতি ধ্বংস করার এই বন্‌ধের আমরা সম্পূর্ণ বিরোধিতা করি।” তিনি আরও বলেন, “যারা ভোটে কিছু করতে পারে না, তারাই এ ভাবে অশান্তি আর গোলমাল পাকাতে বন্‌ধ ডাকে। রাজ্য প্রশাসন সম্পূর্ণ ভাবে সচল থাকবে। গোলমাল করতে গেলে প্রশাসন কড়া হাতে তার মোকাবিলা করবে।” পাশাপাশি দলের তরফ থেকে তৃণমূল এবং প্রশাসনিক তরফ থেকে রাজ্য সরকার দুদিক থেকেই বিজেপির ডাকা এই বনধের সর্বাত্মক মোকাবিলা করা হবে বলে খবর যাতে সাধারণ মানুষ কোনওরকম সমস্যায় না পড়েন।

আরও পড়ুন- বিরোধীরাই বলছেন ডায়মন্ড হারবারের তিন পুরসভায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট, নেই একটাও অভিযোগ

Related articles

স্পিকারকে দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকা প্রকাশ্যে, সই রয়েছে ১৯ জনের

নির্বাচনে পরাজয়ের পর বিধানসভায় ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তারপরই লোকসভাতেও একই ছবি। জল্পনার অবসান ঘটিয়ে এবার...

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...