Friday, June 12, 2026

স্পিকারকে দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকা প্রকাশ্যে, সই রয়েছে ১৯ জনের

Date:

Share post:

নির্বাচনে পরাজয়ের পর বিধানসভায় ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তারপরই লোকসভাতেও একই ছবি। জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এল বিক্ষুব্ধ সাংসদের স্বাক্ষর সম্বলিত সেই তালিকা (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) যা স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে কাছে জমা দেওয়া হয়েছে। সেখানে দেখা গেল ১৯ জনের মধ্যে নাম রয়েছে দেব (Dev), সায়নী ঘোষ (Sayani Ghosh), ইউসুফ পাঠানদেরও। বিক্ষুব্ধ এই তৃণমূল সাংসদদের এনডিএ-তে (NDA) যোগদানের জল্পনা ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি।

সূত্রের খবর, গত ১৮ মে স্পিকারের অফিসে মোট ২০ জন দলত্যাগী বা বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের একটি তালিকা পাঠানো হয়েছে, যার মধ্যে ১৯ জনের নাম ইতিমধ্যেই নিশ্চিত করা গিয়েছে। রাজ্য তথা দেশীয় রাজনীতিতে বারবার একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে এই তালিকায় ঠিক কারা কারা রয়েছেন। একাধিক নাম ভেসে বেড়াচ্ছিল। অভিনেতা দেব (Dev) যেমন ধোঁয়াশা বজায় রেখে জানিয়েছিলেন তিনি ‘দিদি’র পাশেই আছেন। কিন্তু বাস্তব ছবিটা যে সম্পূর্ণ অন্যরকম তা এবার কার্যত স্পষ্ট হয়ে গেল। আবার দলত্যাগী তালিকায় প্রতিমা মণ্ডলের (Pratima Mondal) নাম রয়েছে বলে জানা যায়। চ্যালেঞ্জ করে তালিকা প্রকাশ করার দাবি জানান জয়নগরের তৃণমূল সাংসদ। তালিকা প্রকাশ হতে দেখা গেল সেখানে প্রতিমার নাম নেই। যে কাগজ প্রকাশ্যে এসেছে, তাতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তাঁর স্বাক্ষরের পাশে লেখা হয়েছে ‘মুখ্যসচেতক। ক্রম অনুযায়ী, তার পরেই ডেপুটি লিডার হিসেবে সই করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।ক্রমতালিকা অনুযায়ী না-থাকলেও দু’টি পৃথক জায়গায় স্বাক্ষর রয়েছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের। সূত্রের খবর অনুযায়ী আলাদা ব্লক তৈরি করতে চেয়ে স্পিকারকে চিঠি দেয়া হয়েছে। যদিও সেই চিঠি, ওম বিড়লা পেয়েছেন কিনা তা নিয়ে সচিবালয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি।

দেখে নেওয়া যাক বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকায় নাম রয়েছে কাদের-

  • ১. কাকলি ঘোষ দস্তিদার
  • ২. শতাব্দী রায়
  • ৩. বাপি হালদার
  • ৪. ডাঃ শর্মিলা সরকার
  • ৫. প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • ৬. জগদীশ বর্মা বসুনিয়া
  • ৭. অসিত চক্রবর্তী
  • ৮. রচনা বন্দ্যোপাধ্যায়
  • ৯. সায়নী ঘোষ
  • ১০. খলিলুর রহমান
  • ১১. আবু তাহের খান
  • ১২. ইউসুফ পাঠান
  • ১৩. মিতালী বাগ
  • ১৪. মালা রায়
  • ১৬. কালীপদ সরেন
  • ১৭. দীপক অধিকারী (দেব)
  • ১৮. জুন মালিয়া
  • ১৯. পার্থ ভৌমিক

এই তালিকা প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বলেন, এটা হওয়ার ছিল। সংখ্যা বাড়লে ব্যক্তিগতভাবে আমি অবাক হব না। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক জানান, ‘সংসদে কর্পোরেট এজেন্সির কথা মতো প্রশ্ন করতে হত। এটা কখনই মেনে নেওয়া সম্ভব নয়। তাই আগামীতে লোকসভার বিক্ষুব্ধ সংসদের তালিকা আরও বাড়লে কিংবা রাজ্যসভার সংসদের তালিকা কমলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’ যে ফ্যাসিবাদী সিস্টেম চলছিল এটা তার বিরুদ্ধে প্রতিবাদ বলেই দাবি ঋতব্রতর। গোটা ঘটনাকে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ বলে কটাক্ষও করেছেন বিধায়ক।

Related articles

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...