Monday, April 6, 2026

WB Municipal Election: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে EVM ভাঙার অভিযোগ, গ্রেফতার প্রার্থী

Date:

Share post:

রাজ্যের ১০৮ পুরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। রাজ্য পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। ভোটদানের শুরুতেই বুথ দখল এবং ইভিএম ভাঙার অভিযোগ উঠল বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:ভোট শুরু হতেই অশান্তি, বারাসতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ

অভিযোগ, বুথে ছাপ্পা ভোট দেওয়ার সময় এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী দলবল নিয়ে নিজেই ইভিএম ভেঙে দেন৷ যদিও বুথের সেক্টর অফিসার জানিয়েছেন, বুথে এসে বিজেপি প্রার্থী দেখেন ভোটারদের লাইন ছিল না৷ শুধু ভিতরে একজনই ছিল৷ সেই ভোটারকে চলে যেতে বলা হয়৷এরপরই বিজেপি প্রার্থীর নির্দেশমত কয়েকজন ভিতরে ঢুকে ইভিএম ভাঙচুর করে৷ এই সময়ের মধ্যে ৩০টির মতো ভোট পড়েছিল৷ এই ঘটনার পর ওই ওয়ার্ডের ভোটদান সাময়িক বন্ধ থাকে৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...