Wednesday, April 1, 2026

IKBF: কলকাতা বইমেলায় ‘জাগো বাংলা’র স্টল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৫ তম কলকাতা বইমেলায় তৃণমূলের দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’ র স্টল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সোমবার, সল্টলেক সেট্রাল পার্কে বইমেলায় গিয়ে প্রথমে ‘জাগো বাংলা’র স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এবারের ‘জাগো বাংলা’র স্টলটি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে। এবার বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১০টি বই প্রকাশিত হয়েছে। স্টল উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছিলেন সাংসদ দোলা সেন (Dola Sen), রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সুজিত বসু (Sujit Basu), কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ অনেকে। ‘জাগো বাংলা’র পর কলকাতা পুলিশের স্টলে যান মুখ্যমন্ত্রী। সেখানেও বইয়ের উদ্বোধন করেন তিনি। সেখান থেকে মূল মঞ্চে পৌঁছন তিনি। কোভিডের কারণে গতবছর বাতিল হয় কলকাতা বইমেলা। ফলে, এবছর উদ্দীপনা আরও বেশি।

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...