লক্ষ্মীর ভান্ডারের (Laxmir Bhandar)কথা উল্লেখ করে মহিলা উন্নয়নের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে বাংলার সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতিতে নারীদের অবদানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। একই সঙ্গে নারী ক্ষমতায়নের বিষয়টি যে প্রতীকী নয়, বাস্তব জীবনেও সেটা প্রতিষ্ঠা করা হয়েছে সেই কথা উল্লেখ করেন। তিনি লেখেন,'আজ আন্তর্জাতিক নারী দিবসে আমি সেই সব নারীদের শক্তি, এবং দৃঢ়তার কথা তুলে ধরছি যাঁরা আমাদের জীবনকে গড়ে তোলেন। বাংলায় নারীর প্রতি সম্মান শুধুমাত্র প্রতীকী নয়, এটি আমাদের সংস্কৃতি। আমরা মা দুর্গাকে আমাদের কন্যা হিসেবে পূজা করি এবং এই ভূমিকেই ‘বাংলা মা’ বলে ডাকি।''“আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।।"
আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সারা বিশ্বের সবাইকে জানাই আমার অনেক শুভনন্দন। আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি,… — Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2026
এরপরেই তিনি রাজ্যের রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গও তুলে ধরেন। লেখেন, গত পনেরো বছর ধরে এক নারী বাংলাকে পরিচালনা করছেন এবং তাঁর সাহস ও দৃঢ়তা গোটা দেশের সামনে উদাহরণ সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারী ক্ষমতায়ন শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং বাস্তবে লক্ষ লক্ষ মহিলার কাছে সম্বল ও মর্যাদা। বাংলার প্রকৃত শক্তি রাজ্যের নারীদের মধ্যেই নিহিত রয়েছে। তাঁদের সাহস, সংগ্রাম এবং সাফল্য সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও সমানাধিকারের সমাজ গড়ার প্রেরণা দেয়। নারীদের এই অবদানকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য অনুভূত হয়। একমাত্র নারী ক্ষমতায়নই একটি সুস্থ ও সমতাভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।
- - - - - - -Today, on International Women’s Day, I reflect on the strength, dignity and resilience of women who shape our lives. In Bengal, respect for women is not symbolic, it is woven into our culture. We worship Maa Durga as our daughter and call this land Bangla Ma.
For fifteen years,… — Abhishek Banerjee (@abhishekaitc) March 8, 2026
















