Tuesday, June 23, 2026

আরজিকরে পাঁচতলা থেকে মরণঝাঁপ রোগীর, তারপর?

Date:

Share post:

আরজিকর হাসপাতালের ৫ তলা থেকে মরণঝাঁপ রোগীর। স্থানীয় সূত্রে খবর ওই রোগীর নাম পঞ্চানন হালদার। বয়স ৬৫ বছর। আরজিকর হাসপাতালের অর্থো মেডিসিন ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

সোমবার এই ঘটনার ফলে কিছুক্ষণ আরজিকর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পঞ্চাননবাবুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় তাঁর পরিবারের সদস্যরা। মৃত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণেই কী এই আত্মহত্যা বলে দাবি করেন রোগীর পরিবার। এই ঘটনাকে দুর্ঘটনা বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনার পর রোগী নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- Miss Ukraine: যুদ্ধক্ষেত্রে প্রাক্তন ‘মিস ইউক্রেন’, মেক-আপ মুছে হাতে কালাশনিকভ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...