Thursday, June 18, 2026

বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহে ফের দেশের মধ্যে শীর্ষে বাংলা

Date:

Share post:

বাংলার মুকুটে ফের সাফল্যের পালক। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের (Drinking Water Service) ‘‘জলস্বপ্ন’’ (Jolswopno) প্রকল্পে একটানা ৭ মাস ভারত সেরার তকমা পেল বাংলার। কেন্দ্রের তথ্য ও পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের আগস্ট মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়ি বাড়ি জল সংযোগের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের এই সার্টিফিকেটে স্বাভাবিকভাবে খুশি বঙ্গবাসী।

কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে বাংলায় ২ লক্ষ ৫৫ হাজার ৩৮২টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বাংলার পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। বিজেপি শাসিত এই রাজ্যে জলের সংযোগ দেওয়া হয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ১৫৪টি। তৃতীয় স্থানে রয়েছে বিহার, এখানে সংখ্যাটা ১ লক্ষ ৭৩ হাজার ৩৫৩টি। এবং চতুর্থ স্থানে থাকা অসমে এই সংখ্যাটা ১ লক্ষ ৬৫ হাজার ৩৩৮টি। কেন্দ্রের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বলাই যায়, বাংলায় এসে বিজেপি নেতারা বারবার পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেও আসলে উন্নয়নে নিরিখে পশ্চিমবঙ্গ যে বাকি রাজ্যে তুলনায় অনেকখানি এগিয়ে খাতায়-কলমে তা স্বীকার করে নেয় বিজেপি সরকার।

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...