Wednesday, June 24, 2026

বিশ্ব ফুটবলে ক্রমশ একঘরে রাশিয়া: যুদ্ধ নয়, শান্তি চাই, বার্তা রোনাল্ডোর

Date:

Share post:

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) আগ্রাসনের মূল্য দিচ্ছে রুশ ফুটবল। বিশ্বকাপ-সহ আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে ফিফা। ইউরোপীয় ফুটবল নিয়ামক সংস্থা উয়েফাও জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে রুশ ফুটবল ক্লাবগুলো অংশগ্রহণ করতে পারবে না। এক কথায় বিশ্ব ফুটবলে একঘরে করা হয়েছে রাশিয়াকে। এবার রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে সোচ্চার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।

সোশ্যাল মিডিয়ার দেওয়া এক বার্তায় রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়েছেন, তিনি যুদ্ধ নন শান্তি চান। যাতে আগামী প্রজন্ম এক সুন্দর পৃথিবীর সাক্ষী থাকতে পারে। নিজের এই বার্তায় পতুর্গিজ মহাতারকা লিখেছেন, ‘‘শিশুদের জন্য আমাদের সুন্দর একটা পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করছি। যুদ্ধ নয় শান্তি চাই।’’

আরও পড়ুন: হাফ সেঞ্চুরি হাঁকালেন মান্ধানা, প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত

রোনাল্ডোর বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও রুশ আগ্রাসনের কড়া বিরোধী। রাশিয়ার বিমান সংস্থা ‘অ্যারোফ্লোট’ ছিল ম্যান ইউয়ের অন্যতম কো-স্পনসর। যদিও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের বিরোধীতা করে অ্যারোফ্লোটের সঙ্গে যাবতীয় চুক্তি সম্প্রতি বাতিল করে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...