Wednesday, June 24, 2026

আজই কিয়েভ ছাড়ুন: ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সতর্কবার্তা দূতাবাসের

Date:

Share post:

ইউক্রেনে(Ukraine) আক্রমণের ধার আরও বাড়িয়ে তুলেছে রাশিয়া(Russia)। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে কিভাবে বিশাল বাহিনী এগিয়ে আসছে রাজধানী কিয়েভের দিকে। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল ভারতীয় দূতাবাস। মঙ্গলবার ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “আজকেই কিয়েভ ছাড়ুন। ট্রেন ধরে হোক বা অন্য যে কোনও যানবাহনের ব্যবস্থা করে বেরিয়ে আসুন ইউক্রেন ছেড়ে।”

এদিন দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “পড়ুয়া-সহ সমস্ত ভারতীয়দের বলা হচ্ছে আজকেই যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে যেন তাঁরা বেরিয়ে আসেন। যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ুন। ট্রেন না পেলেও অন্যভাবে বেরিয়ে আসুন।” স্বাভাবিকভাবেই হঠাৎ এই নির্দেশিকায় উদ্বেগে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা। এদিনের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, “সকল ভারতীয়দের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন শান্ত থাকেন এবং সকলে একসঙ্গে থাকেন। প্রত্যাশিত ভাবেই রেল স্টেশন গুলিতে খুব ভিড় হবে, তাই সকলকে বলা হচ্ছে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে।” নির্দেশিকায় বলা হয়েছে সকল ভারতীয় যেন পাসপোর্ট, পর্যাপ্ত টাকাপয়সা, এবং জামা কাপড় সঙ্গে রাখেন।

আরও পড়ুন:উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়

উল্লেখ্য, গতকাল বেলারুশের গোমেলে রাশিয়া-ইউক্রেন বৈঠক হয়, যদিও সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে রাশিয়া তাদের আক্রমনের ঝাঁঝ আরও বাড়াবে বলে অনুমান করছে। বড়সড় হামলা চালানো হতে পারে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল। হামলার আশঙ্কায় গোটা কিয়েভ জুড়ে থেকে থেকে বাজানো হচ্ছে সাইরেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...