Wednesday, June 24, 2026

Actress Srabanti : চেন -বাঁধা বেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি, বিপাকে শ্রাবন্তী

Date:

Share post:

নিছকই শখ পূরণ করতে গিয়ে আইনি বিভ্রাটে জড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী (Actress Srabanti) । বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে দায়ের করা হল শ্রাবন্তীর বিরুদ্ধে। দোষ প্রমাণিত হলে জেল পর্যন্ত হতে পারে অভিনেত্রীর।

কী ঘটেছিল?

গত ১৫ জানুয়ারি একটি বেজি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। বেজির গলায় একটি মোটা চেন বাঁধা ছিল। ছবিটি নিচে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, “শুটিংয়ের ফাঁকে আচমকাই এই ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল”।

আর এই ছবি নিয়েই যত গোলমাল । বন্যপ্রাণীকে এভাবে চেন দিয়ে আটকে রাখা যায় না। বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ । ফলে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে শ্রাবন্তীকে। যদি সন্তোষজনক জবাব না পাওয়া যায় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে অভিনেত্রীকে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...