Sunday, June 21, 2026

Municipal Election Result: রাজ্যের পুরভোটে নিরঙ্কুশ আধিপত্য তৃণমূলের, খাতা খুলল না বিজেপি-কংগ্রেসের

Date:

Share post:

শাসকদলের আশা সত্যি করেই রাজ্যে ১০৮ পুরসভাতেই (Municipal) নিরঙ্কুশ আধিপত্য তৃণমূলের (TMC)। বিরোধীদের দুরমুশ করে ১০৮টির মধ্যে ১০২টি গিয়েছে তৃণমূলের দখল। একটি পেয়েছে বামেরা। একটি পেয়েছে হামারো পার্টি। ৪টিতে ত্রিশঙ্কু। এই ৪টির মধ্যে রয়েছে হুগলির চাঁপদানি, পূর্ব মেদিনীপুরের এগরা, মুর্শিদাবাদের বেলডাঙা এবং পুরুলিয়ার ঝালদা।

বুধবার, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সকাল থেকে রাজ্যে ১০৭ টি পুরসভার ভোটের গণনা শুরু হয়। একঘণ্টার মধ্য়েই দেখা যায় বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে যায় রাজ্যের শাসকদল। বেলা যত গড়ায়, ততই আসন বাড়ে তৃণমূলের। আর বহু যোজন দূরে পড়ে থাকে বিরোধীরা।

শেষ পাওয়া খবরে, ৩১ টিতে বিরোধীরা কোনও আসনই জিততে পারেনি। একচ্ছত্র দাপট জোড়াফুলের।

ভোটপ্রাপ্তির হারের নিরিখেও অনেকটাই এগিয়ে তৃণমূল। বিজেপি (BJP)-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তৃতীয় স্থানে বিজেপি। এর থেকে ইঙ্গিত রাজ্যের বিরোধী রাজনীতিকে পটপরিবর্তন হচ্ছে। তবে, বামেদের (Left Front) গত কয়েকটি নির্বাচনের জোটসঙ্গী কংগ্রেসর (Congrass) হাত এবারও শূন্য। কোথাও খাতা খুলতে পারেনি তারা। এমনকী, দখলে থাকা পুরসভাও হাতছাড়া অধীর চৌধুরীদের।

তবে, সবচেয়ে খারাপ হাল বিজেপি। যেখান ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার গঠনের স্বপ্ন দেখছিল পদ্মশিবির, সেখানে বছর ঘোরার আগেই সব পাঁপড়ি ঝরে গিয়েছে তাদের। অবস্থান একেবারে শূন্যে।

বিভিন্ন গড়ে বলে যে প্রচার ছিল পুরভোটে জোড়াফুলের দাপটে ভেঙে চুরমার হলে তাও। কাঁথি হাত ছাড়া তথাকথিত অধিকারীদের। এই বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, কাঁথি তৃণমূলের গড় ছিল, অধিকারীরা দেখাশোনা করত। এখনও তৃণমূলেরই আছে। বহরমপুর হাতছাড়া অধীর চৌধুরীর। এখন তিনি ব্যর্থতা ঢাকতে দোষ চাপাচ্ছেন শাসকদল ও প্রশাসনের উপর। ভাটপাড়া-জগদ্দল অঞ্চলে না কি একচ্ছত্র দাপট বিজেপি সাংসদ অর্জুন সিং-য়ের। কিন্তু পুরভোটে শেষ সেই হাওয়াও। ভাটপড়ায় খাতায় খোলেননি বিজেপির। উত্তরবঙ্গ থেকেই বাংলা জয়ের স্বপ্ন দেখত গেরুয়া শিবির। সেই স্বপ্নও ভেঙে চুরমার। দার্জিলি-সহ সব জায়গাতেই ধুলিস্যাৎ তারা। তবে, এই বিপুল জয়ে যেন সংযত থাকেন দলের নেতা-কর্মীদের সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বলেন, বাংলার মানুষের রায়ে দায়িত্ব বেড়েছে। সুতরাং, আরও নম্র হতে হবে।

আরও পড়ুন- “ছাত্র মেরে ছাত্র প্রেম”, আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির জবাব দিয়ে ফের রাজপথে TMCP

 

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...