Sunday, March 29, 2026

ধূলিসাৎ অধিকারী গড়, বাড়ির ওয়ার্ডেও লজ্জার হার শুভেন্দুদের

Date:

Share post:

কাঁথিতে অধিকারীদের দর্পচূর্ণ। বিজেপিকে ধূলিসাৎ করে তৃণমূল কাঁথি পুরসভা দখল করে নিল। জয়ী হয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। আপাতত যা পরিস্থিতি তাতে একটি ওয়ার্ড বাদ দিলে সবকটি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।

আরও পড়ুন:ডায়মন্ড হারবারে সবুজ ঝড়, পুরসভা দখল তৃণমূলের

শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীদের প্রেস্টিজ ফাইট ছিল এই কাঁথি পুরসভা। বিগত তিন দশকে এই পুরসভার চেয়্যারম্যান অধিকারী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তৃণমূলের কাছেও চ্যালেঞ্জ ছিল এই পুরসভায় জয়ী হওয়া। সবথেকে বড় কথা অধিকারী পরিবারের বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। সেই ওয়ার্ডেই লজ্জার হার হয়েছে বিজেপির।  ১৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন সুপ্রকাশ গিরি।সুপ্রকাশের নেতৃত্বে রীতিমত লড়াই করে কাঁথিতে সবুজ ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস।


পুরসভা দখলের পর অখিল গিরি বলেছেন, অধিকারী পরিবার মনে করত এটা তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। প্রচুর দুর্নীতি করেছে। দায়িত্বে থেকেও মানুষকে পরিষেবা দেয়নি। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ইভিএমে।

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...